NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

মাহি চলেন তার নিজের ধাঁচে


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০৩:০৩ এএম

মাহি চলেন তার নিজের ধাঁচে

চিত্রনায়িকা মাহিয়া মাহি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায়। কখনো বিতর্ক, কখনো রাজনীতি - মাহিকে ঘিরে আলোচনা সবসময়। তবে মাহি চলেন তার নিজের ধাঁচে।

কাজের পাশাপাশি নিয়মিত সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমে। নিজের অনুভূতির কথা শেয়ার করেন ভক্তদের সাথে। তবে এবার একটু ব্যতিক্রমী উপলদ্ধি করে বসলেন মাহি। নিজেকে ছাগল বললেন অভিনেত্রী!

 

শনিবার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইজ, আমি যে একটা ছাগল।

’ নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা। মাহি বলেন, ‘এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ।’

 

তবে হঠাৎ করে মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন ভক্তরা। অনেকেই মজার মজার মন্তব্যও করেছেন।

এদের মধ্যে অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, ‘অবশেষে মাহি বুঝলো যে সে একটা ছাগল’- পরবর্তী শিরোনাম। জবাবে মাহি লিখেছেন, ‘লোল’।

 

এর আগে মাহিকে নাচের তালে ফটোশুটে দেখা গেছে। যেখানে অভিনেত্রীর পরনে কালো-খয়েরি রঙের শাড়ি। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া।

চোখে কাজল, মুখে হাসি। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। মাহি ভিডিওটির ক্যাপশনে লেখেছেন— ‘এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।’

 

মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে।