NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের রাতে কার্ভাহালের চোখে পানি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:২৭ এএম

ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের রাতে কার্ভাহালের চোখে পানি

লা লিগায় ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দারুণ জয়ে পয়েন্টের হিসেবে বার্সেলোনার নাগাল ধরে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে এখনো টেবিলের নেতৃত্ব ধরে রেখেছে বার্সা। যদিও রিয়ালের চেয়ে বার্সা একটি ম্যাচ কম খেলেছে। ৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২১। আর ৮ ম্যাচ খেলা বার্সার ঝুলিতেও আছে ২১ পয়েন্ট।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ১৪ মিনিটে লিড নেয় রিয়াল। দূর পাল্লার শটে গোল করেন ফেডেরিকো ভালভার্দে। লুকা মদ্রিচের কর্নার থেকে আসা বলে দখলে নিয়ে এই শট নেন উরুগুয়ে মিডফিল্ডার।

 

রিয়ালের দ্বিতীয় গোলটি করেন ভিনি। ৭৩ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে ২-০ ব্যবধান করেন লা লিগা জায়ান্টরা। ডি-বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শটে গোলবারের উপরের কোণা দিয়ে বল জালে জমা করেন তিনি।

রিয়াল যখন দারুণ জয়ে খেলা শেষ করার যাচ্ছিলো, তখন এলো দুঃসংবাদ। ৯৩ মিনিটে মারাত্মক ইনজুরির শিকার হলেন দানি কার্ভাহাল। চোটে কান্নায় ভেঙে পড়েন রিয়াল ডিফেন্ডার। ছাড়তে হয়েছে মাঠও।

 

স্বস্তিকর জয়ের দিনও শেষমেশ অস্বস্তিতে পরিণত হলো রিয়ালের। রক্ষণভাগের বড় তারকাকে হারিয়ে অনেকটাই চিন্তিত কোচ কার্লো আনচেলত্তি। তবে কার্ভাহালের চোট কতটা গুরুতর সেটি এখনো জানা যায়নি।