NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

>
তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর  দুই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার আলী ঢাকা পোস্টকে বলেন, মাইক্রোবাসটি রেললাইন থেকে সরানোর পর বিকেল ৪টা ৪০ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে চট্টগ্রামের দিকে এসেছে। এছাড়া একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।  

 

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি টিম এসে মাইক্রোবাসটি উদ্ধার করে।

এর আগে দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকার রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হয়েছেন। আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।