NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

৯ অক্টোবর সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরবে জামায়াত


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১২:৩৩ এএম

৯ অক্টোবর সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরবে জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যেসব সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং যেসব পরামর্শ রয়েছে তা আগামী ৯ অক্টোবর জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

এসময় তিনি বলেন, মিডিয়া জাতির আয়না। কিন্তু সাড়ে ১৫ বছর আপনারা বিবেক অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারেননি। অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য। অতীতে যা আছে তা আমরা পেছনে ফেলে দিলাম। তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, যারা মানুষ খুন করেছেন, গুম করেছেন, দেশের সম্পদ পাচার করেছেন, আয়নাঘর করেছেন তাদের ন্যায়বিচার নিশ্চিত হোক তা আমরা দাবি করি। আমাদের উপর যারা জুলুম করেছে তাদের উপরও জুলুম হোক তা আমরা চাই না। আমরা চাই ন্যায়বিচারের জন্য যাতে সবাই নিজের অধিকার বুঝে পায়।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আজ সংলাপে এসেছি। কিছু মৌলিক বিষয় সরকারকে সংস্কার করতেই হবে। কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা আশা করছি আগামী ৯ তারিখ আমরা সেই প্রস্তাবনাগুলো উল্লেখ করবো।

 

দেশের চলমান আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার কীভাবে পারস্পরিক সহায়তার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার উন্নতি সাধন করতে পারে এবং সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীকে ঐক্যবদ্ধ রাখতে পারে তা নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ জায়গা থেকে সুস্থ পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে। আমরা আশা করছি এটি বেশি দীর্ঘ হবে না। আমরা শুরু থেকে বলে আসছি একটি যৌক্তিক সময় আমরা সরকারকে দিতে চাই। এই সময়টা কত দীর্ঘ হবে আমরা তা অচীরেই কাজ শুরু করবো। তাও আপনাদের সামনে উপস্থাপন করবো।