NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব-তাওহীদ হৃদয়


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১২:৩৮ এএম

সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব-তাওহীদ হৃদয়

আগামীকাল (৬ অক্টোবর) গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। সেখানে সাকিবের প্রসঙ্গে প্রশ্ন করা হয় হৃদয়কে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন?

তাওহীদ হৃদয় বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে।

যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফরম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব।
কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

 

ভারতের বিপক্ষে সুপারস্টার হওয়ার সুযোগ আছে কি না, জানতে চাওয়া হয় হৃদয়ের কাছে। তিনি হেসে উত্তর দিলেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারব না।

এটা সময়ই বলে দেবে। দিনশেষে আগে পারফরম করাটা ম্যাটার করে। পারফরম যদি করি, দলের রেজাল্ট যদি ভালো হয়, দেখা যাবে এখান থেকেই ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবে অনেকেই; আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম ছাড়া আসলে আলটিমেটলি কোনো কিছু চিন্তা করা যায় না। সবাই পারফরম করতে চায় এবং চেষ্টা করব ভালো কিছু করতে।

 

এদিন নিজের ব্যাটিং নিয়েও প্রশ্নের মুখোমুখি হয়েছেন হৃদয়। ভারত সিরিজে তিনি কোন জায়গায় খেলবেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অনেক পজিশনে ব্যাটিং করেছি ঠিক আছে, কিন্তু এটা তো দলের পরিকল্পনা ছিল। টিম যেভাবে চেয়েছে, সেভাবে দলকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। যদি এ রকম পরিকল্পনা থাকে, আমি একটা জায়গায় থিতু হব বা দল যদি আমাকে চায় তাহলে হবে।’

‘এটা (ব্যাটিং পজিশন) নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। প্রত্যেক খেলোয়াড় জাতীয় দলে এসে তার পছন্দের জায়গা পায় না, খেলতে পারে না। এই জায়গাটা তৈরি করতে হয়, আমি এই জায়গাটা যখন ডিজার্ভ করব তখন এমনিতেই চলে আসবে। আমি যদি এ রকম (জায়গা) তৈরি করতে পারি তাহলে আমার জন্য এটা হবে, ইনশাআল্লাহ।’-যোগ করেন তিনি।