NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

মাহমুদ উল্লাহর বিদায়ের ইঙ্গিত দিলেন শান্ত


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৩:৫৭ পিএম

মাহমুদ উল্লাহর বিদায়ের ইঙ্গিত দিলেন শান্ত

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময় টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। এবার বাংলাদেশি অলরাউন্ডারের পথেই হাঁটতে যাচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। আজ সংবাদ সম্মেলনে এসে অভিজ্ঞ ব্যাটারের অবসরের ইঙ্গিত দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটিই মাহমুদ উল্লাহর ক্যারিয়ারের শেষ সিরিজ হতে পারে এমনটি জানিয়েছেন শান্ত।

সংবাদ সম্মেলনে বাংলাদেশি অধিনায়ক বলেছেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। আমি খুব একটা পরিষ্কার না। অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে যোগাযোগ হবে।

 

শান্ত অবসরের ইঙ্গিত দিলেও এ বিষয়ে এখনো কোনো কিছু জানাননি টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মাহমুদ উল্লাহ। এ দিকে সাম্প্রতিক পারফরম্যান্সও মাহমুদ উল্লাহর পক্ষে কথা বলছে না। সর্বশেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ২৫ রানের বেশি করতে পারেননি তিনি। পারফরম্যান্স ভালো না হওয়ার পরও শামীম হোসেন পাটোয়ারিকে দলে না নিয়ে ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে কেন নেওয়া হয়েছে এই প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে।

 

মাহমুদ উল্লাহর সঙ্গে শামীমের তুলনা নিয়ে শান্ত বলেছেন, ‘ভাই কার সঙ্গে কার তুলনা করছেন? রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে উনার অনেক অবদান আছে। শামীম তরুণ, খুবই ভালো করছে। কিন্তু এই জায়গায় এখনই তুলনায় যেতে চাই না।

শামীম যখনই সুযোগ পাবে বাংলাদেশ দলকে ভালোভাবে সার্ভিস দেবে। রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেননি, এটা আমার কাছে একদমই ম্যাটার করে না।’