NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পোর্তোয় দশম প্রবাসী ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৮ এএম

পোর্তোয় দশম প্রবাসী ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

পর্তুগালের বন্দর নগরীর বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর আয়োজনে দশম পোর্তো প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট ২২ -এর জার্সি উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পোর্তোর শহীদ মিনার প্রাঙ্গণে ৪ দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। পোর্তোর প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আগামী ৪ এবং ৫ আগস্ট চারটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন, সভাপতি শাহ আলম কাজল, সাধারণ সম্পাদক আবদুল আলিম, শরীফ ইসলাম, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোহাব্বত আলম টিপু, শরিফুজ্জামান খোকন, মনিরুল ইসলাম, বেলাল হোসেন, চঞ্চল মাহমুদ, কফিলউদ্দিন ভুইঁয়া শাকিল, মাহাদী হাসান, সালাহউদ্দিন বাপ্পী, মাহাদী পিয়াস, কৌশিক, মাসুমুর রহমান, সহিদ মাস্টারসহ অংশগ্রহণকারী ৪ দলের অধিনায়ক  মাসুম, জুয়েল, সালাউদ্দিন, রনি হোসাইন এবং টিম ম্যানেজাররাসহ পোর্তোর বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তি।

অনুষ্ঠানে বক্তারা বিদেশের মাটিতে এমন সাহসী উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ফুটবলের নতুন প্রজন্মের জাদুকর রোনালদোর দেশে প্রবাসী বাংলাদেশের ফুটবল এবং ভবিষ্যতে ক্রিকেট খেলার আয়োজন বিদেশের মাটিতে নিঃসন্দেহে দেশের সম্মান বৃদ্ধি করবে বলে উল্লেখ করেন। তাছাড়া প্রতি বছর ফুটবললের পাশাপাশি ভবিষ্যতে ক্রিকেট খেলার এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।

 

উল্লেখ্য, ২০১০ সাল থেকে এই ধরনের ফুটবলের পাশাপাশি ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।