NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ তবু কমছেই না দাম!


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ১১:২৫ পিএম

ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ তবু কমছেই না দাম!

জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সরবরাহ স্বাভাবিক। তবুও কমছে না ইলিশের দাম। চড়া দামেই বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে।

তবে এই দামকে স্বাভাবিক বলছেন বিক্রেতারা। আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মাছবাজারে থরে থরে সাজানো রয়েছে ইলিশ। তবে দাম যেন আকাশছোঁয়া। 

 


 

বিক্রেতারা জানায়, বাজারে এক কেজি আকারের একেকটি ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে।

এক কেজির বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকা। 

 

এর চেয়ে বড় আকারের ইলিশের দেখা মিলছে খুবই কম। দেড় কেজি আকারের ইলিশ বাজারে বিক্রি হচ্ছে দুই হাজার টাকা কেজি দরে। 

মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারের এক ইলিশ বিক্রেতা বলেন, আড়তে যেমন দাম, আমাদের কাছে তেমনই।

আমরা খুব একটা লাভ করতে পারি না। আর এইবার তো ইলিশের দাম বেশি না। 

 

 

বড় ইলিশ কেনার সাধ্য নেই, এমন ক্রেতা ঝুঁকছেন ছোট আকারের ইলিশের দিকে। এ ক্ষেত্রে দেড় শ গ্রাম ওজনের ইলিশের জন্য ক্রেতাদের কেজিপ্রতি গুনতে হচ্ছে ৫০০ টাকা। ২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা।

২৫০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। এক কেজিতে ৩টা ইলিশ নিতে হলে ক্রেতাকে কেজিপ্রতি গুনতে হচ্ছে ৮০০ টাকা। আধা কেজি ওজনের ইলিশের কেজি এক হাজার টাকা। 

 

বিক্রেতাদের মতে, ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ইলিশের খদ্দের তুলনামূলক কম আয়ের মানুষ। এমনকি নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষও এই আকারের ইলিশ কিনছেন।