NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান ও তার ৩ ভাই


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ০১:৪২ পিএম

একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান ও তার ৩ ভাই

বিয়ে করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। ২৬ বছর বয়সী লেগ স্পিনার গতকাল দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সারেন। 

তবে তিনি একা নন; একসঙ্গে বিয়ে করেছেন তার আরও তিন ভাই। তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান বিয়ে সারেন একসাথে।

 

 

বিয়েতে উপস্বিত ছিলেন তার জাতীয় দলের সতীর্থ ও বোর্ডের কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন; মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।

ফেইসবুক থেকে

তার বিয়ে নিয়ে  সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তার সতীর্থরা। মোহাম্মদ নবী লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন।

তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’ আরেক সতীর্থ ওমরজাই লিখেন, বিয়ে করার জন্য জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে অভিনন্দন। আল্লাহর রহমতে তার সুখী জীবন কামনা করছি।’