NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে বাইডেনের বক্তব্য, তেলের মূল্যবৃদ্ধি


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ০৭:২২ পিএম

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে বাইডেনের বক্তব্য, তেলের মূল্যবৃদ্ধি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইরানের তেল স্থাপনাগুলোতে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা করছেন। এই মন্তব্যের পর বৃহস্পতিবার তেলের মূল্য দ্রুত বৃদ্ধি পায়। এটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, তিনি আশা করছেন, ইসরায়েল বৃহস্পতিবারের (মার্কিন সময়) আগে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেবে না।

যখন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, তিনি কি ইরানের তেল স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলাকে সমর্থন করছেন, তখন বাইডেন বলেন, ‘আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমি মনে করি, এটা সামান্যই হবে...যা-ই হোক।’

 

 

এদিকে বাইডেনের বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগের কারণে তেলের দাম পাঁচ শতাংশ বেড়ে যায়। তেলের মূল্যবৃদ্ধি বাইডেনের ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের জন্য ক্ষতিকর হতে পারে।

ডেমোক্র্যাটরা আগামী ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন। আর নির্বাচনে জীবনযাত্রার ব্যয় একটি বড় ইস্যু।

 

 

বাইডেন বলেন, তিনি ইসরায়েলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ আশা করছেন না। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর ওপর আক্রমণ চালাতে সংযমের আহ্বানকে উপেক্ষা করছেন।

 

বাইডেন আরো বলেন, ‘প্রথমত, আমরা ইসরায়েলকে অনুমতি দিই না, আমরা ইসরায়েলকে পরামর্শ দিই। আর আজ কিছু ঘটবে না।’

এর আগে বাইডেন বুধবার বলেছিলেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার পক্ষে নন।

 

 

ইরান মঙ্গলবার প্রায় ২০০টি রকেট ছুড়ে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায়। তারপর নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, তেহরানকে এর মূল্য দিতে হবে।

অন্যদিকে ইরান বলেছে, তাদের এই হামলা ছিল হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর হত্যার প্রতিশোধ। গত বছরের ৭ অক্টোবর ইরানের ফিলিস্তিনি মিত্র হামাসের ইসরায়েলে হামলার পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়ছে। আর হামাসের সেই হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকাজুড়ে ভয়াবহ প্রতিশোধমূলক যুদ্ধ শুরু করে।