NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জিতলেন মেসি


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১১:০৬ পিএম

ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জিতলেন মেসি

কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে ‘সাপোর্টারস শিল্ড’ শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এতে মেসি ক্যারিয়ারে পেলেন আরেকটি ট্রফির স্বাদ। ইন্টার মায়ামির শিরোপা জয়ের ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। অন্য গোলটি লুইস সুয়ারেজের।

 

 

এএফপি

লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে মেসির দুটি গোল প্রথমার্ধের শেষ দিকে ও যোগ করা সময়ে। ২-০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরই একটি গোল শোধ করে। তবে ৪৮ মিনিটে গোল করেও দলকে আরও এগিয়ে দেন সুয়ারেজ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমায় কলম্বাস।

তবে ৬৩তম মিনিটে ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় বড় ধাক্কা খেতে হয় তাদের। ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পায় তারা। কিন্তু মায়ামি গোলকিপার ক্যালেন্ডার ডানদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন শট। এতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় কলম্বাসকে।

 

৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি। আরও দুই ম্যাচ বাকি। ২০২০ সালে মেজ লিগ সকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি। আর মেসির ক্যারিয়ারের ৪৬তম ট্রফি।