NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

হামজাকে বরণের ইঙ্গিতই যেন বাংলাদেশকে দিল ফিফা


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ০২:৫২ এএম

হামজাকে বরণের ইঙ্গিতই যেন বাংলাদেশকে দিল ফিফা

বাংলাদেশি খেলোয়াড় হিসেবে হামজা চৌধুরীকে পরিচয় করে দেওয়ার এমন সুবর্ণ মুহূর্ত যেন হাতছাড়া করতে চায়নি ফিফা। তা না হলে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডারকে জন্মদিনের দিন শুভেচ্ছা জানাত না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

 

আজ জীবনের ২৭তম বসন্তে পা দিয়েছেন হামজা। তার জন্মদিনের মুহূর্তটা আরেকটু রাঙিয়ে দিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ পেজ থেকে লিখেছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।

’ নতুন বাংলাদেশ বলতে যেন ‘৫ আগস্টের গণ-অভুত্থানকেই’ বুঝিয়েছে ফিফা।

 

২২

ফিফার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। হামজাকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা, কমেন্টও করছেন তাতে। বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই পোস্টে একটা বিষয়ও নিশ্চিত।

বাংলাদেশের হয়ে খুব শিগগির দেখা যাচ্ছে হামজাকে। শুধু ফিফার আনুষ্ঠানিক অনুমতি দেওয়াই যেন বাকি।

 


 

আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখতে চায় বাফুফে। সেই অনুযায়ী লেস্টার সিটির তারকাকে পেতে নিজেদের সব কাজই আনুষ্ঠানিকভাবে সেরে রেখেছে বাফুফে।

গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ড এফএ থেকে হামজার অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে তারা। সব কাগজ একসঙ্গে করে পরে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে অনুমতির জন্য পাঠিয়েছে বাফুফে। হামজাকে নিয়ে ফিফার এই পোস্ট যেন জানান দিল খুব শিগগির বাংলাদেশ সুখবর পেতে যাচ্ছে। তাকে বরণ করে নিতে তৈরি হন।