NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ভারতের বিপক্ষে হারকে কষ্টের বলছেন হাতুরাসিংহে


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১১:৪২ পিএম

ভারতের বিপক্ষে হারকে কষ্টের বলছেন হাতুরাসিংহে

ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলাটা চ্যালেঞ্জের হবে সেটা জানতেন চন্ডিকা হাতুরাসিংহে। তবে এভাবে হারতে হবে সেটা যেন কল্পনা করেননি বাংলাদেশের কোচ। অন্যদিকে জয়ের জন্য ভারতের এমন অ্যাপ্রোচ দেখে অবাক হয়েছেন তিনি।  আজ কানপুরের সংবাদ সম্মেলনে এমন সুরেই কথা বলেছেন শ্রীলঙ্কান কোচ।

 

কানপুর টেস্ট শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাতুরুসিংহে জানিয়েছেন, ভারতের বিপক্ষে হার তাদের কষ্ট দিচ্ছে। অবশ্য এই হার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। শ্রীলঙ্কান কোচ বলেছেন, ‘এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে। ভারতের এমন অ্যাপ্রোচ আমরা আগে দেখিনি।

রোহিত ও ওর দলকে কৃতিত্ব দিতেই হবে, এমন অ্যাপ্রোচে ম্যাচ জয়ের জন্য। তবে আমাদের পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।’

 

 

ম্যাচ শেষে হতেই ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করান নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের মতো হাতুরুসিংহেও বাংলাদেশের এমন ব্যাটিংয়ে হতাশ হয়েছেন।

তিনি বলেছেন, ‘এই সিরিজে ব্যাটিং খুব হতাশাজনক। সর্বশেষ সিরিজে কয়েকজন ভালো খেলেছিল। তবে আমরা গত কয়েক সিরিজ ধরেই আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারছি না। এমন ব্যাটিংয়ের আরেক কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি। ভারত খুবই ভালো দল।
আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব। সেরা দলের বিপক্ষে খেলাগুলো এমনই হয়।’

 

অন্যদিকে সাকিব আল হাসানের শেষ টেস্ট কিনা এমন প্রশ্নের জবাবে হাতুরাসিংহে বলেছেন, ‘আমি এমন কিছু শুনিনি যে এটাই তার শেষ ম্যাচ। আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা সিরিজেও সে খেলবে, আমি এমনটাই জানি।’