NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী দল


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১১:৫৩ এএম

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল দুবাইয়ে আইসিসির একাডেমী মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশের মেয়েরা। পরে বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে ১১৭ রানে থামায় নিগার সুলতানার দল।

৩ অক্টোবর শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তার আগে দুটি প্রস্তুতি ম্যাচের মধ্যে প্রথমটি ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন স্বর্ণা আক্তার। ছয় নম্বরে নেমে ১৭ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

 

টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। মাত্র ৩.৩ ওভারে ৩৩ রান তোলেন দুই ওপেনার সাথী রানি ও দিলারা আক্তার। দিলারা ১০ রানে আউট হলে ভাঙে এই জুটি। পরের ওভারে ২৩ রান করে ফেরেন সাথীও।

সোবহানা মোস্তারি (১৫), নিগার (১৮) ও তাজ নাহার (১৭) ইনিংস বড় করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন। শেষদিকে ঝড় তোলেন স্বর্ণা। সঙ্গে রিতু মনির ৮ বলে ১৪ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

 

লক্ষ্য তাড়ায় বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত উইকেট হারায় পাকিস্তানের ব্যাটাররা। একপ্রান্ত ধরে রেখে চেষ্টা করেছিলেন ওমাইমা সোহালী।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করলেও রান তাড়ার চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেননি তিনি। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা।