NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী গ্রিয়েজমান


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১২:০১ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী গ্রিয়েজমান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলান আঁতোয়ান গ্রিয়েজমান। ফ্রান্সের জার্সিতে ১০ বছরের ক্যারিয়ার শেষে আজ সোমবার সকালে অবসরের ঘোষণা দেন তিনি। 

৩৩ বছর বয়সী গ্রিয়েজমান জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৪৪ গোল করেন। তার বড় অর্জন ফ্রান্সের হয়ে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জয়।

এ ছাড়া ২০২১ সালে জেতেন উয়েফা ন্যাশন লীগ। 

 

দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার দিক থেকে তৃতীয় স্থানে আছেন গ্রিয়েজমান। তার থেকে বেশি ম্যাচ খেলেছেন হোগো লরিস (১৪৫) ও লিলিয়াম থুরাম (১৪২)। সর্বোচ্চ গোলের দিক থেকেও তার আগে শুধু অলভিয়ের জিরু, থিয়েরি হেনরি ও কিলিয়ান এমবাপ্পে।

 

অবসর নিয়ে গ্রিয়েজমান বলেন, “অনেক স্মৃতি নিয়ে আমি আমার জীবনের এই অধ্যায়টি শেষ করছি। দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। শীঘ্রই দেখা হবে।”

ফ্রান্সের অনুর্ধ-১৯, ২০, ও ২১ খেলা গ্রিজম্যানের সিনিয়র দলে অভিষেক হয় ২০১৪ সালে।

নেদারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৬৮ মিনিট খেলেছিলেন তিনি।