NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

মস্কোকে ‘বার্তা’ দিতে রুশ সীমান্তের কাছে ন্যাটো ঘাঁটি


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪০ পিএম

মস্কোকে ‘বার্তা’ দিতে রুশ সীমান্তের কাছে ন্যাটো ঘাঁটি

ফিনল্যান্ড রাশিয়ার সঙ্গে তার সীমান্ত থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে একটি গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটি স্থাপন করবে। এর মাধ্যমে পূর্বাঞ্চলীয় প্রতিবেশী রাশিয়া একটি ‘বার্তা’ পাবে বলে ফিনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে।

ফিনল্যান্ড গত বছর ন্যাটোর সদস্য পদ লাভ করে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দেশটি কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করে।

 

প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন এদিন জানান, ন্যাটোর উত্তর ইউরোপীয় স্থল কমান্ড ইউনিটের নতুন সদর দপ্তর মিক্কেলি শহরে স্থাপন করা হবে, যা রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩৪০ কিলোমিটার সীমান্তের নিকটবর্তী শহরগুলোর একটি।


 

হাক্কানেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফিনল্যান্ড রাশিয়াকে একটি বার্তা দিচ্ছে, আমরা ন্যাটোর পূর্ণ সদস্য এবং ফিনল্যান্ডের প্রতিরক্ষায় ন্যাটোর খুবই শক্তিশালী ভূমিকা রয়েছে।’

এদিকে ভবিষ্যতের ঘাঁটির স্থানে ইতিমধ্যে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর সেনা কমান্ড অবস্থিত। হাক্কানেন বলেন, ‘উভয় অবস্থানকে একত্র করে আমরা জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থাপনার মধ্যে সর্বোচ্চ সমন্বয় অর্জন করতে পারব।

 


 

সামরিক জোট ন্যাটোর মাল্টি কর্পস ল্যান্ড কম্পোনেন্ট কমান্ড যুক্তরাষ্ট্রের নরফোক কমান্ডের অধীনে পরিচালিত হবে, যা আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের তত্ত্বাবধান করে। হাক্কানেন জানান, এ সদর দপ্তরে বিভিন্ন ন্যাটো দেশের কয়েক ডজন কর্মী নিযুক্ত থাকবেন।