NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

গোলরক্ষকের হাস্যকর ভুলের পর বড় হার বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৩ পিএম

গোলরক্ষকের হাস্যকর ভুলের পর বড় হার বাংলাদেশের

ভিয়েতনামে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে আবারও বড় হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। গতকাল স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরেছে ৪-১ ব্যবধানে। এর আগে সিরিয়ার কাছে হেরেছে ৪-০ গোলে। তিন ম্যাচে একমাত্র পয়েন্ট এসেছে তুলনামূলক দুর্বল গুয়ামের সঙ্গে ড্র করে।

 

নিজেদের মাঠে ম্যাচজুড়ে আধিপত্য দেখানো ভিয়েতনাম চতুর্থ মিনিটেই এগিয়ে যায়। এরপর ২৮ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে ব্যবধান কমান পিয়াস আহমেদ কিন্তু এই অর্ধেই গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের ‘হাস্যকর’ ভুলের মাসুলও দিতে হয়। বাংলাদেশের একজন ডিফেন্ডার বক্সে বল বাড়িয়েছিলেন গোলরক্ষকের উদ্দেশে।

কিন্তু মাহিন সময় পেয়েও সেই বল পাস বাড়াতে পারেননি। যতক্ষণে শট নিতে গেছে ততক্ষণে ভিয়েতনামের এক ফরোয়ার্ড এসে বাধা হলে মাহিনের শট তার গায়ে লেগে জড়িয়ে যায় জালে। 

 

আগের দুই ম্যাচেও পোস্টের নিচে নড়বড়ে ছিলেন তিনি। সর্বশেষ অনূর্ধ্ব-২০ সাফের সেরা গোলরক্ষক হওয়া বসুন্ধরা কিংসের মোহাম্মদ আসিফকে দলে রাখেননি মারুফুল হক।

এই কোচের সিদ্ধান্ত যে ভুল ছিল তারই প্রমাণ রেখে চলেছেন মাহিন।