NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

প্রত্নতত্ত্ব স্থাপনা সংরক্ষণের নীতিমালা হচ্ছে : আসিফ নজরুল


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৫ পিএম

প্রত্নতত্ত্ব স্থাপনা সংরক্ষণের নীতিমালা হচ্ছে : আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে যেসব প্রত্নতত্ত্ব স্থাপনা রয়েছে সেগুলো সংরক্ষণের নীতিমালা ঠিক করা হচ্ছে।

ড. আসিফ নজরুল আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশর প্রত্নতত্ত্ব স্থাপনা অনেক সমৃদ্ধ। এগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংরক্ষণের নীতিমালা ঠিক করা হচ্ছে। এসব স্থাপনা না দেখলে সঠিক নীতিমালা ঠিক করা যাবে না। প্রত্নতত্ত্ব স্থাপনা সংরক্ষণে আমাদের নজর দেওয়ার সময় এসেছে।’

 


 

উপদেষ্টা বলেন, মুন্সীগঞ্জে অনেক প্রত্নতত্ত্বের নিদর্শন রয়েছে।

জেলার ইদ্রাকপুর কেল্লা, ঢাকার লালবাগ কেল্লা এবং নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এবং সোনাকান্দা দুর্গ রয়েছে। এসব কেল্লাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
 
ড. আসিফ বলেন, ‘যেসব জায়গা বেদখল হয়ে আছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

 

উপদেষ্টা রামপালে বাবা আদম মসজিদ,বজ্রযোগিনীতে অতীশ দীপংকর পণ্ডিত ভিটা, হরিশ চন্দ্র দিঘি এবং শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন।