NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

বৃষ্টির কারণে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫১ পিএম

বৃষ্টির কারণে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা

আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা সায়য়িক বন্ধ ছিল খেলা। কিন্তু বৃষ্টি না থামায় এবং চারপাশ অন্ধকার হয়ে আসায় ৩৫ ওভারের পর আর আগানো যায়নি। প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান।

 

দ্বিতীয় সেশনে মেঘের কারণে গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশটা বেশ অন্ধকার হয়ে আসে। আলোর স্বল্পতায় ৩৫তম ওভার শেষে আম্পায়াররা তাই খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে ড্রেসিংরুমে ফিরে যায় দুই দলই। পরে কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। 

এর আগে ২ উইকেটে ৭৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর অশ্বিনের বলে এলবিডব্লু হয়ে ফিরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

 

৮০ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মুমিনুল ও মুশফিক মিলে শত রান পার করেন। মুমিনুল ৪০ রানে ও মুশফিক ৬ রানে অপরাজিত রয়েছেন।

ভারতের হয়ে ২ উইকেট নেন পেসার আকাশ দীপ।

১টি উইকেট অশ্বিনের।