NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

কোহলি নন, শচীনের রেকর্ড ভাঙবে রুট


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৪ এএম

কোহলি নন, শচীনের রেকর্ড ভাঙবে রুট

ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের (৪৯) সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার। তার দুর্দান্ত ছন্দের কারণে মনে করা হয় শচীনের আরো বেশ কিছু রেকর্ড ভাঙবেন তিনি।

সেই রেকর্ডের মধ্যে আছে টেস্টে শচীনের করা সর্বোচ্চ রানও।

পূর্বসূরির এই রেকর্ড ভাঙবেন বলেই অনেক মনে করেন। তবে অনেকের সঙ্গে নিজেকে রাখেননি ব্র্যাড হগ। তার মতে, কিংবদন্তি ব্যাটারের রানের রেকর্ড ভাতে পারবেন না কোহলি। নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার।

 

হগ বলেছেন, ‘মনে করি না, বিরাট এখন রেসে আছে। সে তার মোমেন্টাম হারিয়েছে। গত কয়েক বছর ধরেই সে এটা হারিয়েছে। পরের ১০ টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে সে বাদ পড়তে যাচ্ছে।

 

ভুল বলেননি হগ। শচীন-কোহলির রানের পার্থক্য যে এখন ঢের। ২৯ সেঞ্চুরির মালিক কোহলির বর্তমান রান ১১৪ টেস্টে ৮৮৭১। অন্যদিকে ‘লিটল মাস্টার’ খ্যাত ভারতের সাবেক ব্যাটারের রান ২০০ টেস্টে ১৫৯২১। ৭০৫১ রানের পার্থক্য ঘোচাতে হলে আবারও অতিমানবীয় পারফরম্যান্স করতে হবে কোহলিকে।

তবে গোধূলিলগ্নে এসে কতটা পারবেন সেটাও নির্ভর করছে। বয়সটা যে বেড়ে ৩৫ বছরে দাঁড়িয়েছে।

 

তবে শচীনের রেকর্ড জো রুট ভাঙতে পারেন বলে জানিয়েছেন হগ। অস্ট্রেলিয়ার ‘চায়নাম্যান’ স্পিনার বলেছেন, ‘জো রুট ১৪৬ টেস্টে ১২০০০ রান (আসলে ১২৪০২) করেছে। শচীন ২০০ টেস্টে ১৬০০০ রানের কাছাকাছি। আমি মনে করি ৪০০০ রানের পার্থক্য সে ঘোচাতে পারে। এটা দেখার মতো কিছু হতে যাচ্ছে। চোখ রাখতে হবে, শচীনকে পেরিয়ে যাবে রুট।’