NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

‘পরাণ’-এর হল সংখ্যা আরও বাড়ল


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৫:২৩ এএম

>
‘পরাণ’-এর হল সংখ্যা আরও বাড়ল

সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১০ জুলাই। ঢালিউডের সমসাময়িক সিনেমাগুলো সাধারণত এই সময়ের মধ্যে প্রেক্ষাগৃহ থেকে নেমে যায়। কিন্তু ‘পরাণ’ ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। তিন সপ্তাহ পেরিয়ে এখনো দর্শকের হৃদয় জয় করে যাচ্ছে।

সাফল্যের এই পথচলা আরও বেগবান হলো। হল সংখ্যা বেড়েছে ‘পরাণ’-এর। আগামীকাল শুক্রবার (২৯ জুলাই) থেকে দেশের ৬০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা।

ঈদের সিনেমা হিসেবে মাত্র ১১টি হলে মুক্তি পায় ‘পরাণ’। দর্শকের দারুণ আগ্রহের সুবাদে কয়েকদিন পরই এর হলসংখ্যা বাড়ে। এরপর দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি পৌঁছে যায় দেশের ৫৫টি প্রেক্ষাগৃহে। বহু প্রেক্ষাগৃহে সিনেমাটির হাউজফুল শো গেছে।

এখনো সিনেমাটির টিকিট নিয়ে চলছে কাড়াকাড়ি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় এখনো প্রতিদিন ১৬টি প্রদর্শনী চলছে এই সিনেমার। নিকট অতীতে কোনো বাংলা সিনেমা এমন দর্শকপ্রিয়তা পায়নি বলেই মনে করছেন সিনেপ্লেক্স সংশ্লিষ্টরা।

‘পরাণ’ নির্মিত হয়েছে বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, রোজি সিদ্দিকী, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। পরিবেশনায় অভি কথাচিত্র।