NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

বড় হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৬ পিএম

বড় হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

তৃতীয় দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে গতকাল ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। ক্রমেই ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে ওঠা উইকেটে প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দিলেও শেষ পর্যন্ত ২৩৪ রানে থেমে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসের ১৪৯ রানের চেয়ে স্কোর কার্ড একটু ভদস্থ চেহারা পেলেও কানপুরে দ্বিতীয় টেস্টের আগে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলা অধিনায়ক নাজমুল হোসেনের কথায়ও ব্যাটারদের নিয়ে ভাবনার বড় হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ব্যাপারটা ফুটে উঠেছে।

কানপুরে দ্বিতীয় টেস্টের আগে তাই তাঁর চাওয়া, ‘এখান (চেন্নাই টেস্ট) থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পেয়েছি। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে প্রথম ইনিংসে টপ-অর্ডারের ব্যাটারদের আরো সতর্ক থাকতে হবে। টপ-অর্ডার থেকে স্কোর বোর্ডে আরো রান যোগ করা উচিত। এখানে আমরা এই শিক্ষাটা পেয়েছি।
তবে সব ব্যাটারের মাঝে বিশ্বাস রয়েছে, তারা সামনে ঘুরে দাঁড়াতে পারবে।’

 

ভারতের ৩৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৪৭.১ ওভার ব্যাটিং করতে পেরেছে। উইকেটে ব্যাটারদের তাই আরো বেশি সময় কাটানোর দিকে মনোযোগী হতে বলেছেন নাজমুল, ‘যেকোনো ব্যাটারের জন্য উইকেটে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে উইকেটে আমরা যথেষ্ট সময় কাটাতে পারিনি।

দ্বিতীয় ইনিংসে অবশ্য ওপেনিং থেকে ৬২ রানের একটা জুটি হয়েছিল। পরের টেস্টে এই জিনিসটার দিকে আমাদের নজর থাকবে।’ 

 

প্রথম ইনিংসে মাত্র ৪০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শুরুতে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের এই প্রবণতা নতুন নয়। টেস্ট ক্রিকেটে অনেক দিন ধরেই এই সমস্যা সঙ্গী করে পথ চলছে বাংলাদেশ।

এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকলেও সুফল মিলছে না। নাজমুলের কথায়ও উঠে এসেছে একই রকম ভাবনার কথা, ‘টপ-অর্ডারের জন্য ভালো করা সব সময় একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে প্রথম ইনিংসে। আমরা সামনে এটার সঙ্গে কিভাবে মানিয়ে নিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ। যদিও আমরা এটা নিয়ে কাজ করছি। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সেই ফলটা পাইনি।’

 

পাকিস্তানে ব্যাটিং-বোলিং মিলিয়ে ভিন্ন এক বাংলাদেশকেই দেখা গিয়েছিল। চেন্নাইয়ে বোলারদের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটারদের দায়িত্ব নিতে না পারাতেই ভারতে আরেকটি বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। কানপুরে তাই সব মনোযোগ ব্যাটারদের ঘিরে।