NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং


খবর   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৪ পিএম

ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং

এবারের ইমার্জিং এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুই গ্রুপে ভাগ হয়ে খেলা ৮ দলের টুর্নামেন্টটি হবে ওমানে। ১০ দিনে সর্বমোট ১৬টি ম্যাচ হবে। আগামী ১৮ অক্টোবর টুর্নামেন্ট শুরু হয়ে পর্দা নামবে ২৭ অক্টোবর।

 

এ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং জাতীয় দল। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের জাতীয় দল।

উদ্বোধনী দিনই বাংলাদেশ ‘এ’ দল মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২০ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

২২ অক্টোবর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

 

ইমার্জিং এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি-

১৮ অক্টোবর    বাংলাদেশ ‘এ’ বনাম হংকং
১৮ অক্টোবর    শ্রীলঙ্কা ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’
১৯ অক্টোবর    সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান
১৯ অক্টোবর    ভারত ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’
২০ অক্টোবর    শ্রীলঙ্কা ‘এ’ বনাম হংকং
২০ অক্টোবর    বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’
২১ অক্টোবর    পাকিস্তান ‘এ’ বনাম ওমান
২১ অক্টোবর    ভারত ‘এ’ বনাম সংযুক্ত আরব আমিরাত
২২ অক্টোবর    আফগানিস্তান ‘এ’ বনাম হংকং
২২ অক্টোবর    শ্রীলঙ্কা ‘এ’ বনাম বাংলাদেশ ‘এ’
২৩ অক্টোবর    পাকিস্তান ‘এ’ বনাম সংযুক্ত আরব আমিরাত
২৩ অক্টোবর    ভারত ‘এ’ বনাম ওমান
২৫ অক্টোবর সেমি ফাইনাল ১
২৫ অক্টোবর সেমি ফাইনাল ২
২৭ অক্টোবর    ফাইনাল