NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফরে গেলেন স্পিকার ড. শিরীন শারমিন


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৯ এএম

>
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফরে গেলেন স্পিকার ড. শিরীন শারমিন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্য সফরে গেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপে যোগ দেবেন তিনি।

সফরকালে স্পিকার লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। 

এছাড়া, সিপিএ’র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক, যুক্তরাজ্যের সংসদ সদস্য ও লর্ডদের সঙ্গে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে। 

যুক্তরাজ্য সফর শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস-এর সঙ্গে কয়েকটি বৈঠকে অংশগ্রহণের জন্য ৬ আগস্ট স্পিকার নিউইয়র্কের উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করবেন বলে আশা করা যাচ্ছে।
সফর শেষে স্পিকারের ১৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।