NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Logo
logo

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল কোস্ট গার্ড


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৯ এএম

>
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল কোস্ট গার্ড

দেশে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোস্ট গার্ডের সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ টাকার চেক হস্তান্তর করেছেন মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার অসামরিক প্রশাসনকে সহায়তা করতে বাংলাদেশ কোস্ট গার্ড থেকে কন্টিনজেন্ট, বোট ও ডুবুরি দল মোতায়েন করা হয়। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বাহিনীর পক্ষ থেকে বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সব সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ টাকার চেক হস্তান্তর করেন।