NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

দক্ষিণ কোরিয়ায় আহমাদুল্লাহ-আজহারীর কনফারেন্সে বাংলাদেশিদের ঢল


খবর   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২১ এএম

দক্ষিণ কোরিয়ায় আহমাদুল্লাহ-আজহারীর কনফারেন্সে বাংলাদেশিদের ঢল

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পার্শ্ববর্তী পুচ্ছন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়াম ইসলামিক কনফারেন্স প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়েছে। কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্ত্বাবধানে গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় ইসলামিক এই কনফারেন্সের আয়োজন করে সংউরি মসজিদ।

মসজিদের সভাপতি এম জামান সজলের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী। সঞ্চালনা করেন সংউরি মসজিদের ইমাম মুফতি মুহাম্মাদ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সৈয়দ তমাল।

 

শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখতে বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন এবং প্রবাসে থেকেও কিভাবে নিজের সুনাম ধরে রাখা যায়, সে বিষয়ে বক্তব্য দেন। ড. আজহারী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আচরণ নিয়ে আলোকপাত করেন এবং সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন। শায়খ আহমাদুল্লাহ উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন।

কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত হাজার প্রবাসী বাংলাদেশি সমবেত হন।

মহিলাদের জন্য স্টেডিয়ামের গ্যালারিতে ছিল বসার বিশেষ ব্যবস্থা। স্থানীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয় দক্ষিণ কোরিয়াপ্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় জমায়েত। স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ছাড়াও প্রবাসী কমিউনিটির নেতারা এবং ব্যবসায়ীরা কনফারেন্সে উপস্থিত ছিলেন।