NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

সুখের সময় দুঃখের সংবাদ বার্সেলোনার


খবর   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৭ এএম

সুখের সময় দুঃখের সংবাদ বার্সেলোনার

সুখের সময় দুঃখের সংবাদ শুনেছে বার্সেলোনা। চোটের কারণে দানি ওলমোকে স্কোয়াডে পাচ্ছে না তারা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ৪ থেকে ৫ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ ফরোয়ার্ডকে।

ওলমোর ছিটকের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে বার্সেলোনা।

তারা লিখেছে, ‘পরীক্ষার পর জানা গেছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দানি ওলমো। ৪ থেকে ৫ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

 

গতকাল লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে চোট পান ওলমো। চোট পেয়ে ৬২ মিনিটে বদলি হওয়ার আগে দলের হয়ে গোল করেছেন তিনি।

বিরতির পর ডান প্রান্তের দুরূহ এক কোণ থেকে দুর্দান্ত এক গোল করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে বার্সায় যোগ দিয়ে তিন ম্যাচে ৩ গোল করেছেন তিনি।

 

ওলমোকে হারানোটা তাই কোচ হান্সি ফ্লিকের দলের জন্য বড় ধাক্কার। অন্য ম্যাচ তো অবশ্য বিশেষ করে আগামী ২৭ অক্টোবর মৌসুমের প্রথম ‘এল ক্ল্যাসিকোয়’ রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার না থাকাটা নিশ্চয়ই হয়তো পোড়াতে পারে বার্সেলোনার কোচকে।

লিগের ম্যাচের বাইরে চ্যাম্পিয়নস লিগেরও তিন ম্যাচে তাকে পাওয়া যাবে না।

 

ওলমোর গোলের মতো লিগের প্রতিটি ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। পাঁচ ম্যাচের ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এখন টুর্নামেন্টের শীর্ষেও তারা। গতকাল সবশেষ জয়টি এসেছে জিরোনার বিপক্ষে। এই দলের বিপক্ষেই সর্বশেষ দুই মৌসুমে হেরেছিল কাতালানরা।

গতকাল প্রতিপক্ষের মাঠে প্রতিশোধ নেওয়ার ম্যাচে ৪-১ গোলের জয় পায় বার্সা। ওলমোর এক গোলের বিপরীতে জোড়া গোল করেন লামিনে ইয়ামাল। বাকি গোলটি করেন পেদ্রি। আর জিরোনার হয়ে ব্যবধান কমান ক্রিস্টিয়ান স্টুয়ানি।