NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আমেরিকায় বাড়ি কিনল টুটুল-তানিয়ার সন্তান


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:১৫ এএম

আমেরিকায় বাড়ি কিনল টুটুল-তানিয়ার সন্তান

অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে সংগীতশিল্পী এসআই টুটুলের। জানা গেছে, নতুন সংসারও পেতেছেন এই শিল্পী। যদিও বিচ্ছেদের পর সমালোচনার শিকার হয়েছিলেন সংগীতশিল্পী এস আই টুটুল। তিনি বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।

তানিয়া-টুটুলের পাঁচ সন্তানের মধ্য দুই ছেলে শ্রেয়াশ ও আরশ এখন বাবার সঙ্গে রয়েছেন। সেখানে একটি বাড়ি কিনেছেন শ্রেয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন এস আই টুটুল।

 

ফেসবুকে ছেলে ও বাড়ির ছবি প্রকাশ প্রকাশ করে গায়ক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের শ্রেয়াস একটা বাড়ি কিনেছে।

এটি আমাদের জীবনের অসাধারণ আনন্দের একটি দিন। আপনাদের সময় ও সুযোগ হলে একবার বেড়াতে আসার আমন্ত্রণ রইল আমাদের এখানে। প্লিজ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবার জন্য দোয়া করি, আল্লাহপাক সবাইকে তুমি ভালো রেখো।

 

টুটুলের সেই স্ট্যাটাসে অনেকেই প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রে ছেলে বাড়ি কেনার টাকা কোথায় পেল? জবাবে এই গায়ক জানিয়েছেন, শ্রেয়াস বর্তমানে আমেরিকাতে একটি গাড়ি কম্পানিতে ডিরেক্টর অব সেলস অ্যান্ড ফাইন্যান্স হিসেবে কর্মরত আছেন।

এস আই টুটুল একাধারে গায়ক, গীতিকার, সংগীত পরিচালক ও সুরকার। শৈশব থেকেই টুটুলে গানের প্রতি অনুরাগ। গানকেই তিনি পেশা হিসেবে গ্রহণ করেছেন। পিয়ানোর ওপর বিশেষ প্রশিক্ষণ নিলেও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি।