NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

হাইতির অভিবাসীদের গণহারে তাড়ানোর অঙ্গীকার ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৪ পিএম

হাইতির অভিবাসীদের গণহারে তাড়ানোর অঙ্গীকার ট্রাম্পের

ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহর থেকে গণহারে অভিবাসী তাড়ানোর অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই শহরটির বেশির ভাগ অভিবাসী হাইতির। স্থানীয় সময় গত শুক্রবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী নির্বাসন হতে চলেছে এবং স্প্রিংফিল্ড ও অরোরা থেকে এই কার্যক্রম শুরু করব।’ 

গত সপ্তাহে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কের সময় ট্রাম্প দাবি করেছিলেন, স্প্রিংফিল্ড শহরের অভিবাসীরা পোষা কুকুর ও বিড়াল খেয়ে ফেলছে।

যদিও এবিসি আয়োজিত বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর তখন বলেন, স্প্রিংফিল্ড শহরের মেয়র এই দাবি নাকচ করে দিয়েছেন।

 


 

প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নিজের গলফ কোর্স থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি ওই সব অভিবাসীকে ভেনিজুয়েলায় ফেরত পাঠাবেন। স্প্রিংফিল্ড শহরের জনসংখ্যা ৫৮ হাজার। গত কয়েক বছরে কয়েক হাজার হাইতির অভিবাসী এই শহরে স্থানান্তরিত হয়েছে।

এ কারণে স্থানীয় স্বাস্থ্যসেবা অবকাঠামোতে প্রভাব পড়েছে বলে দাবি করেছেন ওহাইওর রিপাবলিকান গভর্নর। তবে হাইতি থেকে আগত বেশির ভাগ অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধভাবে বাস করছেন এবং তাদের কাজের অনুমতি আছে।

 


 

স্প্রিংফিল্ডের মেয়র, পুলিশপ্রধান এবং ওহাইওর গর্ভনর মাইক ডিওয়াইন বলেছেন, অভিবাসীরা পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলছে—এমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য মেলেনি। এ ছাড়া বোমা হামলার হুমকির জেরে স্প্রিংফিল্ডের বেশ কিছু সরকারি কার্যালয় ও স্কুল গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে।

 


 

এদিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকানের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, স্প্রিংফিল্ডের হাইতি অভিবাসীরা এই মুহূর্তে আক্রমণের কবলে রয়েছেন। এটা একেবারেই ভুল। এটা থামাতে হবে। ট্রাম্প যা করছেন, তা বন্ধ করতে হবে।