NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ড. ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, ফোনালাপে দাবি হাসিনার


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৭ পিএম

ড. ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, ফোনালাপে দাবি হাসিনার

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে।

সর্বশেষ আজ শুক্রাবার (১৩ সেপ্টেম্বর) ফাঁস হওয়া এক ফোনালাপে শেখ হাসিনা জানান, তিনি এখনো পদত্যাগ করেননি। ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিই। এ সময় ড. ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলেও দাবি করেন হাসিনা।

 

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান।

এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি। তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী।

 

এদিকে তানভীর নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা, যা সম্প্রতি ফাঁস হয়েছে।