NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রের নতুন দল ‘ফরোয়ার্ড’


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৪ এএম

যুক্তরাষ্ট্রের নতুন দল ‘ফরোয়ার্ড’

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সাবেকদের নিয়ে গঠিত হয়েছে নতুন দল ‘ফরোয়ার্ড’। দলটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আধিপত্য করে আসা রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির কার্যকর বিকল্প হয়ে উঠবে বলে আশা এর প্রতিষ্ঠাতাদের।

যুক্তরাষ্ট্রের দুই দল নীতির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হয়ে ওঠার প্রত্যাশা নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন এই দলটি।

রয়টার্স জানায়, রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সাবেক নেতা বুধবার জাতীয় পর্যায়ের এই রাজনৈতিক দলের ঘোষণা দেন।

তাদের দাবি যুক্তরাষ্ট্রের দুই দল রাজনীতি নিয়ে লাখ লাখ ভোটারের হতাশা কাটাতেই এ নতুন দলের উদ্যোগ।

প্রাথমিকভাবে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াং এবং নিউ জার্সির সাবেক রিপাবলিকান গভর্নর ক্রিস্টিন টড হুইটম্যান এ দলের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।