NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

সীতাকুন্ডে বিস্ফোরণ, হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে সরকার


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৩ পিএম

সীতাকুন্ডে বিস্ফোরণ, হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে সরকার

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানার দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

রবিবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত শ্রমিকদের দেখতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা-যা করণীয় সব করা হবে বলে আশ্বাস দেন। 

একই ইনস্টিটিউটে জুলাই ও আগস্টে মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় আহত ছাত্র-জনতাদের দেখতে যান।

এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

 

শিল্প উপদেষ্টার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়াল প্রমুখ।

গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজ ভাঙা ডক ইয়ার্ডে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন শ্রমিক গুরুতর আহত হন।

শিল্প মন্ত্রণালয়ের তাৎক্ষণিক নির্দেশে উন্নত চিকিৎসার জন্য আট শ্রমিককে আইসিইউ সহায়তা দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। বিস্ফোরণের ঘটনায় প্রথমে ৬ সদস্য ও পরে তা বাড়িয়ে ১০ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।