NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

বাংলাদেশ থেকে আরো কর্মী নেবে কুয়েত


খবর   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৫ পিএম

বাংলাদেশ থেকে আরো কর্মী নেবে কুয়েত

বাংলাদেশ থেকে নানা পর্যায়ের আরো দক্ষ কর্মী নেবে কুয়েত। পাশাপাশি ডাক্তার, নার্স ও প্রকৌশলী নিতে চায় দেশটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে দেশটির বিদায়ি রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি এ কথা বলেন।

কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি বলেন, কুয়েত ও উপসাগরীয় অঞ্চলে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে।

কুয়েতে পাঁচ হাজারেও বেশি বাংলাদেশি সৈন্যও কাজ করছে বলেও জানান তিনি।

 

ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ। এ সময় তিনি দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে সহায়তা বৃদ্ধির কথা বলেন। দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

বৈঠকে অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।