NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

অপ্রতিরোধ্য হালান্ডের ২৪ বছরে ২৩ হ্যাটট্রিক


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৪ পিএম

অপ্রতিরোধ্য হালান্ডের ২৪ বছরে ২৩ হ্যাটট্রিক

হ্যাটট্রিক করাকে যেন নৈমিত্তিক কাজ বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগের এই মৌসুমে তিন ম্যাচে করেছেন টানা দুই হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে গতকাল রাতে ওয়েস্ট হামের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে এটি তার অষ্টম হ্যাটট্রিক।

 

প্রথম ম্যাচে এক গোলের পর দ্বিতীয় ম্যাচে আইপস উইচ টাউনের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। এবার ওয়েস্ট হামের বিপক্ষেও করলেন তিন গোল।  প্রিমিয়ার লিগে এটি হালান্ডের অষ্টম হ্যাটট্রিক। আর সব মিলিয়ে তার হ্যাটট্রিক এখন ২৩টি।

 

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করায় সিটি স্ট্রাইকার এখন যৌথভাবে চতুর্থ স্থানে। আর পাঁচটি হলে সবাইকে ছাড়িয়ে এই তালিকার শীর্ষে উঠে যাবেন তিনি। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক করা সার্জিও আগুয়েরো (১২), অ্যালেন শিয়ারার (১১) ও রবি ফাউলার (৯)। প্রথম ৩ ম্যাচে ২ হ্যাটট্রিক করা হালান্ড যদি এই মৌসুমে আগুয়েরোকে ছাড়িয়ে যান খুব অবাক করার মতো কিছু হবে না।

 

২৩টি হ্যাটট্রিক করতে হালান্ডের লেগেছে ২৫১ ম্যাচে। ২১ শতকে হ্যাটট্রিকের তালিকায় হলান্ডের অবস্থান এখন ৫ নম্বরে। ক্রিস্টিয়ানো রোনালদো (৬০),  লিওনেল মেসি (৫৭), রবার্ট লেভানডফস্কি (৩২) ও সুয়ারেজ (২৯)। তবে হালান্ড যেভাবে এগোচ্ছে বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে হ্যাটট্রিকে ছাড়িয়ে যেতে পারেন রোনালদো ও মেসিকেও।