NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৯ এএম

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে পাকিস্তানকে আগে নামতে হবে ব্যাটিংয়ে। একাদশে বাংলাদেশের এক পরিবর্তন ও পাকিস্তানের এসেছে দুটি।

বৃষ্টিতে ম্যাচের প্রথম দিনের খেলা ভেসে যাওয়ার পর শনিবার দ্বিতীয় দিনের সকালে অনুষ্ঠিত হয়েছে টস।

কুঁচকিতে চোট পাওয়ায় রাখা হয়নি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। তার জায়গায় খেলবেন পেসার তাসকিন আহমেদ।

 

পাকিস্তানের একাদশে বদল এসেছে দুটি।  শাহিন শাহ আফ্রিদি ও ডানহাতি পেসার নাসিম শাহকে।

তাদের পরিবর্তে খেলবেন বাঁহাতি পেসার মীর হামজা ও লেগ স্পিনার আবরার আহমেদ।

 

রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছিল ১০ উইকেটের ঐতিহাসিক জয়। এই ম্যাচে জিতলে বা ড্র করলে সিরিজ জিতবে বাংলাদেশ। যা পাকিস্তানের মাঠিতে যেকোনো সংস্করণে প্রথম সিরিজ জয় হবে।