NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ঢাকা-চট্টগ্রাম-সিলেট-চাঁদপুর রুটে আজ থেকে চলবে ট্রেন


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৭:৩৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম-সিলেট-চাঁদপুর রুটে আজ থেকে চলবে ট্রেন

পূর্বাঞ্চলে বন্যার কারণে বন্ধ থাকা বেশকিছু ট্রেন আজ থেকে চলাচল করবে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। 

যেসব ট্রেন চলবে আজ

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), মহানগর গোধূলী/প্রভাতী (৭০৩/৭০৪), তূর্ণা নিশিথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০২) ও কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস (৮১৫)।

 

চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), সিলেট-চট্টগ্রাম রুটের উদয়ন এক্সপ্রেস (৭২৪) এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের সাগরিকা এক্সপ্রেস (২৯/৩০)। এ ছাড়া চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কন্টেইনার ট্রেন চলাচল করবে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি লাইন আছে। স্রোতে একটি লাইন (চট্টগ্রাম-ঢাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

 

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুর রুটে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহ রুটেও লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।