NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

জন্মভূমির বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:২৪ পিএম

জন্মভূমির বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আজ শুক্রবার (২৩ আগস্ট) নিজ জন্মভূমি হবিগঞ্জের চুনারুঘাটে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

শুক্রবার সকালে ঢাকার বাসা থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১১ টায় পৌছবেন। তারপর তিনি তার নিজ বাড়ী উপজেলার নরপতি হাবেলিতে পৌঁছে তার পিতা সাবেক মন্ত্রী সৈয়দ মহিবুল হাসানের কবর জিয়ারত করবেন। পরে তিনি উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রান সামগ্রী বিতরন করবেন।

বিকাল ৩ টায় তিনি উপজেলা হল রুমে পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহন করবেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টার একান্ত সচিব আবু নাইম মোঃ মারুফ খান।