NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

শিগগিরই চালু হবে পিস টিভি বাংলা : ডা. জাকির নায়েক


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৭:২৫ পিএম

শিগগিরই চালু হবে পিস টিভি বাংলা : ডা. জাকির নায়েক

শিগগিরই বাংলাদেশে চালু হতে পারে বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় ইসলামিক চ্যানেল পিস টিভি বাংলা। ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডা. জাকির নায়েক সম্প্রতি বলেছেন, ‘বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে।’

গত সোমবার (১৯ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

প্রশ্নোত্তর পর্বে এক দর্শক প্রশ্ন করেন, ‘নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা চালু করতে পারবেন কি?’ এর জবাবে জাকির নায়েক বলেন, ‘পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চায়নিজ ভাষায় চালু আছে।

স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় তা বন্ধ রেখেছেন ক্যাবল অপারেটররা। স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

আবেদন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে পিস টিভি বাংলা চালু হবে।

 

২০১১ সালে পিস টিভি বাংলা বাংলাদেশে সম্প্রচার শুরু করে। জানা গেছে, ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। হলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়।

ভারতীয় ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক সাত বছরের বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন।

সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে তার।