NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমনের বার্তা, দুঃখ প্রকাশ


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৯:১৮ এএম

অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমনের বার্তা, দুঃখ প্রকাশ

শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি।

তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি ব্যারিস্টার সুমন।

 

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত-নিহত হয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো, আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে কাছে দুঃখ প্রকাশ করেছি।

 


 

সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, ‘আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন, এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি।’

দুর্নীতির বিরুদ্ধে গত ১৫ বছরে যারা সোচ্চার ছিলেন নিজেকে তাদের মধ্যকার একজন দাবি করেন ব্যারিস্টার সুমন। দুর্নীতির বিরুদ্ধে চলমান যুদ্ধে তার জায়গা থেকে শরিক থাকবেন বলেও জানান সাবেক এই সংসদ সদস্য।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমের এই আলোচিত ব্যক্তিকে।

তার ভেরিফায়েড ফেসবুক পেজে সর্বশেষ ৪ আগস্ট রাত ১০টা ৫০ মিনিটে একটি টেলিভিশনের কন্টেন্টে দেখা গেছে তাকে।

 


 

এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েজন নেতাকর্মী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। অনেক সংসদ সদস্যসহ মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছেন বলেও গুঞ্জন আছে। ব্যারিস্টার সুমনও দেশ ছেড়েছেন বলে শোনা গেছে। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।

 

ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে জানার জন্য তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয়। এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, ‘বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।