NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

খেলার দাবি নিয়ে বাফুফেতে ফুটবলাররা


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৯:৫৪ এএম

খেলার দাবি নিয়ে বাফুফেতে ফুটবলাররা

রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। ফুটবলে অবস্থাটা প্রকট হয়েছে প্রিমিয়ার লিগে কয়েকটি দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায়। শেখ রাসেল, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী দল গড়ছে না। পুলিশ, ওয়ান্ডারার্সের মতো কয়েকটি ক্লাব নামমাত্র পারিশ্রমিক দিতে চাইছে।

ফলে ফুটবলারদের একটি বড় অংশের এ মৌসুমে মাঠে থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছে।

 

এ অবস্থা থেকে মুক্তির দাবিতে আজ (শনিবার) এই খেলোয়াড়রা মানববন্ধন করেছেন বাফুফের সামনে এসে। তাদের দাবি, সব কটি ক্লাবের প্রিমিয়ার লিগে অংশগ্রহণ নিশ্চিত করা। জাতীয় দলে খেলা আশরাফুল ইসলাম, রায়হান হাসান, রেজাউল করিম, তৌহিদুল আলম, মোনায়েম খান, ওমর ফারুক, রহমত মিয়াসহ প্রায় ৪০ জন ফুটবলার এ সময় উপস্থিত ছিলেন।

গোলরক্ষক আশরাফুল বলেছেন,‘আমরা এই পরিস্থিতিতে বাফুফের উদ্যোগ আশা করছি। ফেডারেশন যেন সব কটি দলকে লিগে খেলানোর ব্যাপারে আলাপ-আলোচনা করে। এত ফুটবলারের দায়িত্ব নেওয়ার কি কেউ নেই? আমরা কোথায় যাব!’ তারা দলবদল পেছানো এবং এই মৌসুমে বিদেশিহীন লিগ করারও দাবি জানিয়েছেন। 

 

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন অবশ্য বলেছেন, তিন দিন বাড়িয়ে ২১ আগস্ট পর্যন্ত দলবদল করা যাবে।

এর বেশি আর পেছানোর সুযোগ নেই ফেডারেশনের। ক্লাবগুলোর অংশগ্রহণের বিষয়ে লিগ কমিটি আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ফুটবলাররা আগামীকালও একই দাবিতে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন। আগামীকাল তাদের সঙ্গে সাবেক খেলোয়াড় এবং বিভিন্ন ক্লাব সমর্থক গোষ্ঠীরও থাকার কথা রয়েছে।