NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

শঙ্খ বাজিয়ে সমালোচনায়, ভিডিও ডিলেট করলেন ঋতুপর্ণা


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২২ এএম

শঙ্খ বাজিয়ে সমালোচনায়, ভিডিও ডিলেট করলেন ঋতুপর্ণা

কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা ভারত। গত ৮ আগস্ট দিবাগত রাতে আরজি কর মেডিক্যালে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। সরব হয়েছেন টলিউডের তারকারাও।

রাস্তায় যেমন নেমে এসেছেন অধিকাংশ তারকা, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অব্যাহত রেখেছেন প্রতিবাদ। তবে প্রতিবাদ জানাতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

 

১৫ আগস্ট সকালে একটি ভিডিও শেয়ার করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যেখানে তাকে শঙ্খ (শাঁখ) বাজাতে দেখা যায়।

এভাবেই আরজি কর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। তবে সেই ভিডিও নিয়ে এখন চারদিকে ব্যঙ্গ-বিদ্রুপে ভাসছেন ঋতুপর্ণা। শুধু সাধারণ মানুষই নয়, একাধিক তারকাও ঋতুপর্ণার এই ভিডিও নিয়ে খুলেছেন। রীতিমতো বিতর্ক এড়াতে শেষ পর্যন্ত  সেই ভিডিওটি সরিয়ে ফেলেছেন অভিনেত্রী।

 

ভিডিওটি পোস্ট করার পর অভিনেত্রীকে আক্রমণ করে একের পর এক মন্তব্য আসতে থাকে। একজন লিখেছেন, ‘এটা জল শঙ্খ রে পাগলি, এটা ফুঁ দিয়ে ফুটো করে দিলেও আওয়াজ হবে না। ইতি পোসেনজিত।’ অন্য একজন লিখেছেন, ‘প্রথমত, আপনার শঙ্খ পরে বাজছে আর মিউজিকটা একটু আগে স্টার্ট হয়েছে। দ্বিতীয়ত, দিদিভাই ওটা চোষে না।

আপনার ক্যালসিয়াম দরকার হলে ট্যাবলেট খান। আর তৃতীয়ত, শঙ্খ বাজালে মুখটা আই মিন গালগুলো ফুলে যায়, চুপসে যায় না। দিদি এটা খুব সেনসিটিভ ইস্যু একজন নারী হিসেবে এটা আপনার ভাবা উচিত।’ এমন অসংখ্য বিদ্রুপমূলক মন্তব্য আসতে শুরু করে সেই পোস্টে। শেষ পর্যন্ত পোস্টটি ডিলেট করতে বাধ্য হন ঋতুপর্ণা।

 

তবে শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ট্রলের শিকার হয়েছেন রচনা ব্যানার্জিও। বাংলার ‘দিদি নম্বর ১’ অভিনেত্রী রচনা একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তাকে কেঁদে ফেলতে দেখা যায়। আর এই কান্নাকেই ‘নাটক’ আখ্যা দিয়েছে একাংশ। এমনকি রচনার কান্না নিয়ে ট্রল করেছেন সাহানা বাজপেয়ী, শ্রীলেখা মিত্রও!