NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

দেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমে বানোয়াট গল্প প্রচার


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৪, ০৬:০৬ এএম

দেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমে বানোয়াট গল্প প্রচার

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের কিছু গণমাধ্যমে বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট-বিএজে। শনিবার (১৭ আগস্ট) সংগঠনটির সম্পাদক (মিডিয়া ও পাবলিসিটি) বোরহান উদ্দিন ফয়সাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএজে নেতারা বলেন, ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ইন্ধনে হিন্দুস্তানের কিছু গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত হয়েছে। অবিলম্বে এ ধরনের অসত্য ও বায়বীয় প্রচারণা বন্ধ করার আহ্বান জানান তারা।

 

 

বিএজে সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান বলেন, তিলকে তাল করে প্রচার করে ভারতীয় মিডিয়া প্রকারান্তরে তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে বিচ্ছিন্নভাবে যে সহিংস ঘটনা ঘটেছে তা স্রেফ রাজনৈতিক, ধর্মীয় বা সাম্প্রদায়িক নয়।

বিবৃতিতে বিএজে নেতারা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপকালে সে দেশের সাংবাদিকদের বাংলাদেশে এসে সরজমিনে পরিদর্শন করে রিপোর্ট করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে আহ্বান জানিয়েছেন তাকে সাধুবাদ জানান।

এ আহ্বানে সাড়া দিয়ে দুরভিসন্ধিমূলক প্রোপাগান্ডা থেকে বিরত থাকারও অনুরোধ জানান নেতারা।