NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

‘কিং’ নিয়ে যে বার্তা দিলেন শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৪, ০৮:২৩ এএম

‘কিং’ নিয়ে যে বার্তা দিলেন শাহরুখ খান

নিজের পরবর্তী সিনেমাতেও অ্যাকশন হিরো হয়েই ফিরছেন শাহরুখ খান, এমন কথাই শোনা যাচ্ছিল। সামনে সুজয় ঘোষের পরিচালনায় শাহরুখ খান অভিনয় করবেন তার মেয়ে সুহানা খানের সঙ্গে। তবে এতে অ্যাকশন হিরো হিসেবে থাকছেন না তিনি, এমনটাই জানিয়েছেন খোদ শাহরুখ। 

সদ্যই লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান।

এরপরই তিনি ভ্যারাইটিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে আপডেট দেন। জানান বর্তমানে এই সিনেমা আন্ডার প্রোডাকশনে রয়েছে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন এটি ধুন্ধুমার কোনো অ্যাকশন চলচ্চিত্র নয়, বরং অনেক বেশি ইমোশনাল এবং কুল একটি সিনেমা হবে যা সবাই উপভোগ করতে পারবে।

 

শাহরুখ বলেন, ‘এই সিনেমার নাম কিং।

এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এটি অ্যাকশন চলচ্চিত্র হলেও খুবই আকর্ষণীয় হতে চলেছে। কারণ এটি একটি কুল, ইমোশনাল গল্প নিয়ে আসবে যা সবার ভালো লাগবে। আমি গত ৭-৮ বছর ধরে এমন একটা সিনেমা করতে চাইছিলাম।
তখনই ভাবলাম সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই সিনেমা বানাতে পারবেন।’

 

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকেও। এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির।