NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

এআই ভিডিওতে ট্রাম্প-মাস্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৪, ১২:৫৫ পিএম

এআই ভিডিওতে ট্রাম্প-মাস্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও নিজেকে নিয়ে একটি এআই ভিডিও শেয়ার করেছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। এআইয়ের ওই ভিডিওতে বি গিসের ‘স্টেইন অ্যালাইভ’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে এ দুজনকে। এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইলন মাস্ক হাস্যকর ভঙ্গিতে জিঙ্গাসা করলেন, আমাদেরও এমন কোনো পদক্ষেপ আছে নাকি?

ভিডিওটি মূলত উটাহের মার্কিন সিনেটর মাইক লি শেয়ার করেছিলেন।

সেই ভিডিওটি এখন পর্যন্ত ৬৫ লাখেরও বেশি মানুষ দেখেছে, সাড়ে তিন হাজারেরও বেশি রি-টুইট হয়েছে। যদিও কিছু ব্যবহারকারী ভিডিওটি পছন্দ করেছেন, তবে কেউ কেউ এআইয়ের ভুল-ত্রুটিগুলোও তুলে ধরেছেন।

 

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার দেখা সেরা ভিডিও!!!’

আরেকজন লিখেছেন, কোনো ভাবে এটি ভোটে জিতবে হাহা।

অন্যজন লিখেছেন, ‘আমি আসলে বুঝতে পারছিনা, কোনটা আসল, আর কোনটা নকল।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ২০২৪ সালের নির্বাচন, কমলা হ্যারিস ও জলবায়ু নিয়ে ট্রাম্প ও মাস্কের আলোচনার পরই ভিডিওটি প্রকাশ পেয়েছে। যদিও ওই আলোচনার ভিডিওটি বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছিল।

গণমাধ্যমের তথ্য মতে, এর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করা হয়েছিল (বর্তমান এক্স)। এরপর ২১ ফেব্রুয়ারি তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ চালু করেছিলেন।

 

ওই বছরের নভেম্বরেই ইলন মাস্ক টুইটার কিনে নেন। পরে ট্রাম্পের অ্যাকাউন্ট @realDonaldTrump পুনরুদ্ধার করেন।

গত মাসে সাবেক এ রাষ্ট্রপতিকে টেসলার সিইও সমর্থন করেছিলেন। দু'জনের মধ্যে সম্পর্ক বছরের পর বছর ধরে পরিবর্তিত হয়েছে এবং তারা অতীতে অনলাইনে ব্যবসা করেছিলেন।