NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

দাড়ি-গোঁফ কামানো ছবিটি কার, জানাল কোস্টগার্ড


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:১৩ এএম

দাড়ি-গোঁফ কামানো ছবিটি কার, জানাল কোস্টগার্ড

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সালমান এফ রহমানের দাড়ি-গোঁফ শেভ করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে সৃষ্টি হয় বিভ্রান্তির।

তবে ছবিটি যে সালমান এফ রহমানের সেই বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড।

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। আর ৭ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

 

জানা গেছে, নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কিছু ছবি। ছবিতে সালমান এফ রহমানকে দেখা যায় দাড়ি-গোঁফ কামানো অবস্থায়। তার গায়ে ছিল গেঞ্জি, পরনে লুঙ্গি ও চোখে চশমা।

 

সালমান এফ রহমানের ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই বলেন, ছবিটি সালমান এফ রহমানের। আবার অনেকেই বলেন, এটি তার ছবি হতে পারে না। এ নিয়ে ছড়ায় বিভ্রান্তি। অবশেষে ছবিটির সত্যতা নিশ্চিত করল কোস্টগার্ড।