NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান
Logo
logo

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৪, ০৩:২৫ পিএম

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর অক্টোবরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। টি-টোয়েন্টির প্রথম ম্যাচের ভেন্যু পাল্টেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বিসিসিআই।

 

ভারতের সাথে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৬ অক্টোবর ধর্মশালায়। কিন্তু ধর্মশালা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কার কাজ হওয়ায় বর্তমান সূচি অনুযায়ী ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ২০২৪ সালের ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কার ও উন্নয়নকাজ চালানোয় ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।

 

বর্তমানে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ দল। সেখানে  ২১ ও ৩০ আগস্ট দুইটি টেস্ট খেলবে। এরপর ভারত সফরে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ দুটি হবে দিল্লি ও হায়দরাবাদে।

 

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে গোয়ালিয়রে নবনির্মিত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। আর ২০১০ সালের পর গোয়ালিয়র শহরে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।