NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ব্রাজিলকে হারিয়ে আবার সোনা জিতল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৪, ০১:০৮ এএম

ব্রাজিলকে হারিয়ে আবার সোনা জিতল যুক্তরাষ্ট্র

অলিম্পিক ফুটবলে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে মেয়েদের ফুটবল এই ক্রীড়া মহাযজ্ঞে অন্তর্ভুক্তির পর চারবারই শিরোপা জিতেছে মার্কিন মেয়েরা। আজ শনিবার পঞ্চম শিরোপার স্বপ্নে তারা মুখোমুখি হয়েছিল দুইবারের ফাইনালিস্ট ব্রাজিলের।

লাতিন আমেরিকার দেশকে আগের দুইবারই হারের তেতো স্বাদ দিয়েছিল আমেরিকা।

মার্তাদের সামনে ছিল তাই মধুর প্রতিশোধের হাতছানি। কিন্তু প্যারিসেও অগৌরবের রেকর্ডটা বদলাতে পারেনি তারা। আবারও তাদের সন্তুষ্ট থাকতে হলো রুপার পদক জিতে। পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ব্রাজিলের মেয়েদের হারিয়ে আবারও অলিম্পিক ফুটবলে সোনার পদক গলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।

 

এ নিয়ে তিনবার ফাইনালে উঠে প্রতিবার হারতে হলো ব্রাজিলকে। প্রথমার্ধটা যুক্তরাষ্ট্রকে রুখে দিয়েছিলেন মার্তারা। প্রথম পঁয়তাল্লিশ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে আর আমেরিকাকে আটকে রাখতে পারেনি ব্রাজিলের মেয়েরা।

৫৭ মিনিটে ম্যালোরি সোয়ানসন কাঙ্ক্ষিত গোলটি এনে দেন যুক্তরাষ্ট্রকে। তার ওই গোলই সোনালি আনন্দে ভাসিয়েছে মার্কিন মেয়েদের।