NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘কলা ছিঁড়লা কেন বুজায় দাও, বুজালা কেন ছিঁড়ে দাও’- তমা মির্জা


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৪, ০১:২৭ এএম

‘কলা ছিঁড়লা কেন বুজায় দাও, বুজালা কেন ছিঁড়ে দাও’- তমা মির্জা

চলচ্চিত্র তারকা তমা মির্জা। দেশের নানা বিষয় নিয়ে সব সময় সজাগ থাকেন। দেশে চলমান ছাত্র আন্দোলন এবং তারপর সরকার পতন নিয়ে নানা সময়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন। এবার চলমান পরিস্থিতি নিয়েও লিখেছেন দীর্ঘ এক পোস্ট।

তিনি লেখেন, ‘রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত স্টুডেন্টসরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, সঙ্গে আশপাশের পরিবেশ পরিচ্ছন্নতার কাজটাও এরা করছে, আবার কোথাও কোথাও সৌন্দর্য ফিরিয়ে আনতে ছবি আঁকছে, ভাস্কর ঠিক করছে, তার মধ্যে সারা রাত জেগে ডাকাতি, লুটপাট ,ভাঙচুর আটকানোর চেষ্টাটাও ওরাই করছে আর আন্দোলনের মাঠে তো আমাদের বীররা আছেই ওদের স্বপ্ন, চাওয়া একটাই ‘একটা স্বাধীন সুন্দর বাংলাদেশ গড়ে তোলা’  এই হলো আজকের জেনারেশন, আজকের ছাত্রসমাজ, আমার-আপনার আগামী ভবিষ্যৎ।

 

তিনি আরো লেখেন, ‘আর উনারা ( দুই দল ) কী করছে? তাতো আমরা নানা সোশ্যাল মাধ্যমে দেখতেই পাচ্ছি। “বাকি কিছুদের অবস্থা -কলা ছিঁড়লা কেন বুজায় দাও, বুজালা কেন ছিঁড়ে দাও , মানে আগে ভালো ছিল না এখন আছে , না আসলে এখন ভালো নেই আগে ভালো ছিল , না মানে দূর বাদ দেন এরা বরাবরই কনফিউশড।

কিন্তু আমি, আপনি, সাধারণ জনগণ কী চাই? আমি চাই ‘আপাতত কোনো দল না’।

 

 

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হচ্ছে সেটি রাষ্ট্র মেরামতের জন্য, সাধারণ জনগণের জীবনযাপনে সমতা, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যত দিন সময় লাগে তত দিন থাকুক , সঙ্গে নতুন ছাত্রসমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে দেশটা নিয়ে ওদের পাশে থাকতে চাই , ওদের চিন্তা-ভাবনাকে সম্মান দিতে চাই, ওদের সাথে একাত্মতা প্রকাশ করতে চাই।’