NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

শেখ হাসিনা এখনো কোথাও আশ্রয় চাননি: জয়


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৪, ০৯:০০ পিএম

শেখ হাসিনা এখনো কোথাও আশ্রয় চাননি: জয়

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্থায়ীভাবে ভারতে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, হাসিনা এখান যুক্তরাজ্যে যাবেন ও সেখানে রাজনৈতিক আশ্রয় নেবেন। তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দাবি, শেখ হাসিনা এখনো কোথাও আশ্রয় চাননি।

বুধবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।

তিনি আরো জানান, তার মা আর রাজনীতিতে ফিরবেন না।

 

তিনি আরো বলেন, আমাদের পরিবার এখন একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছে। তবে আমরা কোথায় একত্র হবো তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। 

জয় বলেন, আমি ওয়াশিংটনে আছি, আমার খালা লন্ডনে, আমার বোন দিল্লিতে।

তিনি (হাসিনা) হয়তো এই জায়গাগুলোর মধ্যে ভ্রমণ করতে পারেন।

 

এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের অনাগ্রহ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাসিনার ভিসা বাতিলের বিষয়ে একাধিক প্রশ্নের উত্তরে সজীব ওয়াজেদ বলেন, এটি ভুল। তিনি (শেখ হাসিনা) এখন পর্যন্ত কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্যের সাড়া না দেওয়ার বিষয়টি সত্য নয়।

আর ভিসা বাতিল করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়নি।

 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যান তিনি।

আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে। বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় রয়েছেন শেখ হাসিনা।

এখন তার নিরাপত্তার বিষয়টি তারাই দেখছেন। ভবিষ্যৎ কর্মপন্থা তৈরিতে তাকে আরো কিছুদিন সময় দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

 

এদিকে, যুক্তরাজ্যের অনীহা সত্ত্বেও শেখ হাসিনা দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন করতে যাচ্ছেন বলে জানিয়েছে এনডিটিভি।