NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ফিলিস্তিনিপন্থী স্লোগান দেওয়ায় বার্লিনে নারীকে জরিমানা


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৪, ০৫:৩৫ এএম

ফিলিস্তিনিপন্থী স্লোগান দেওয়ায় বার্লিনে নারীকে জরিমানা

বার্লিনে একটি আদালত মঙ্গলবার এক নারীকে ৬০০ ইউরো জরিমানা করেছেন। একটি প্রতিবাদে ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে’ বলায় তাকে এ শাস্তি দেওয়া হয়।

আদালতের মুখপাত্রের মতে, ১১ অক্টোবর বার্লিনের নিউকোয়েলন জেলায় একটি নিষিদ্ধ সমাবেশে স্লোগানটি ব্যবহার করার জন্য আভা এম নামের ২২ বছর বয়সী এই নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত উপসংহারে পৌঁছেছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই স্লোগান ব্যবহারের অর্থ হলো ‘শুধু ইসরায়েলের অস্তিত্বের অধিকার অস্বীকার করা ও আক্রমণের সমর্থন।

 

জার্মানিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে নভেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার এই স্লোগানকে অবৈধ ঘোষণা করেছিলেন। তবে নিষেধাজ্ঞাটি আইনিভাবে বিতর্কিত এবং জার্মানির বিভিন্ন অংশের আদালত এর সঙ্গে জড়িত মামলাগুলোর ওপর বিভিন্ন রায় দিয়েছেন, অনেকে একে অনুমতিযোগ্য বলে মনে করেছেন।

বার্লিনে ওই নারীর প্রতিনিধিত্বকারী আইনজীবী আলেকজান্ডার গোর্স্কি বলেন, এটি ছিল ‘মত প্রকাশের স্বাধীনতার জন্য একটি অন্ধকার দিন। আমার মক্কেল শুধু এই অঞ্চলের সব মানুষের জন্য গণতান্ত্রিক সহাবস্থানের ভবিষ্যতের জন্য তার আশা প্রকাশ করতে চেয়েছিল।

’ তার মক্কেল এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।